ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লটারির মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
রদবদলে ১৬ থানার মধ্যে ১৫ থানায় ওসির দায়িত্ব অদল-বদল হলেও একজনকে পাঠানো হয়েছে নগর পুলিশের বিশেষ শাখায়। ফলে ইপিজেড থানায় ওসির পদ আপাতত শূন্য রয়েছে।
যেসব থানার ওসিরা বদলি হয়েছেন
কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম → পাঁচলাইশ
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান → বাকলিয়া
বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিন → কোতোয়ালী
বায়েজিদ বোস্তামি থানার ওসি জসিম উদ্দিন → চান্দগাঁও
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির → বায়েজিদ বোস্তামি
খুলশী থানার ওসি শাহীনুর আলম → কর্ণফুলী
কর্ণফুলী থানার ওসি জাহিদুল ইসলাম → খুলশী
সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিম → বন্দর
বন্দর থানার ওসি মোস্তফা আহমেদ → পতেঙ্গা
পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন → হালিশহর
আকবর শাহ থানার ওসি আরিফুর রহমান → সদরঘাট
হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার → পাহাড়তলী
পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়া → ডবলমুরিং
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ → চকবাজার
চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম → নগর পুলিশের বিশেষ শাখায় নিরস্ত্র পরিদর্শক
ইপিজেড থানার ওসি মো. কামরুজ্জামান → আকবর শাহ
ইপিজেড থানায় নতুন ওসি এখনো নিয়োগ দেওয়া হয়নি।
সিএমপির সহকারী কমিশনার (পিআর) আমিনুর রশিদ জানান, নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে ওসিদের রদবদল করা হয়েছে। ইপিজেড থানায় শূন্য পদে খুব শিগগিরই নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।