1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পেকুয়ায় চিংড়ি ঘের থেকে মাছ লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩১৪ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউনিয়নের কোদাল্যাদিয়ায় চিংড়ি ঘের থেকে মাছ লুটের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ৩০ আগস্ট (বুধবার) চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি রেকর্ড হয়েছে। যার মামলা নং ২০৭৬/২৩। মামলাটি তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার আসামীরা হলেন-মগনামা ইউনিয়নের কোদাল্যাদিয়ার আশরাফ মিয়ার পুত্র আবদুল হাকিম (১৬), দুই ভাই আবদু রহমান (৩২), আবদুল মান্নান (২২), মৃত একরাম মিয়ার পুত্র মনছুর (৩৭), মৃত মোহাম্মদ আলীর পুত্র আশরাফ মিয়া (৫২) ও তার ভাই নুরুল কবির (৫৬)। কোদাল্যাদিয়া এলাকার নুরুল কাদের বাদী হয়ে এ মামলাটি কোর্টে রুজু করেন।
মামলা সুত্রে জানা গেছে, কোদাল্যাদিয়ায় ১৫ একর আয়তন বিশিষ্ট ১টি চিংড়ি ঘেরে চলতি বর্ষার সময় বাদীর ছেলে দিদারুল ইসলাম মাছ চাষ করছিলেন। চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করে ওই ঘেরে ২৬ আগস্ট রাতে ঘের থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার সমপরিমাণ অর্থের মাছ আহরণ করে। পরদিন সকালে মাছগুলি বিক্রির জন্য সরবরাহ করবে। এ দিকে ওই দিন রাতে এজাহারে নাম উল্লেখিত আসামীসহ অজ্ঞাত আরো ২০/২৫ জন আসামীরা আগ্নেয়াস্ত্র দেশীয় তৈরী ধারালো তৈরী অস্ত্র সস্ত্র নিয়ে চিংড়ি ঘেরে হানা দেয়। এ সময় আহরণকৃত মাছগুলি ঘেরের বাসা থেকে লুট করে নিয়ে যায়। এমনকি বাদীর ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ঘটনার জের ধরে আসামীরা মৎস্য চাষী বাদীর ছেলে দিদারুল ইসলামকে বন্দুকের বাট দিয়ে সর্বশরীরে জখম করে। স্থানীয়রা জখমী দিদারুল ইসলামকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মামলার বাদী নুরুল কাদের জানান, আসামীরা ডাকু প্রকৃতির লোক। ১ নং আসামীর বিরুদ্ধে ফৌজধারী দন্ডবিধির গুরুতর ধারায় অর্ধডজন মামলা আছে। অপর আসামীরাও প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost