1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় দু’ভাইয়ের শত বছরের বসতভিটা দখল!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার

পেকুয়া প্রতিনিধি:
দু’ভাইয়ের শত বছরের ভোগ দখলীয় বসতভিটা জবর দখলে নিয়েছে একটি প্রভাবশালী মহল। এসময় বসতভিটায় ব্যাপক তান্ডব চালানো হয়েছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় গত মঙলবার এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এমন অভিযোগ তুলে পেকুয়া চৌমুহনীস্থ সাংবাদিকদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিলোয়ারা বেগম (৫৮)। এসময় তিনি বলেন,বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় তাঁর স্বামী বদিউল আলম ও দেবর শফিউল আলম পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। শ্বাশুরের খরিদা জায়গায় তাঁরা বসবাস করছেন। ওই জায়গা বিগত একশো বছর ধরে তাদের ভোগ দখলীয়।

তাদের বসতভিটার প্রতি লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশী মৃত জাফর আহমদের ছেলে কাইসার, মৃত,আশরাফ মিয়ার ছেলে হেলাল উদ্দিন ও নুরুল হোসেনের ছেলে বেলাল উদ্দিন গংয়ের। তাঁরা প্রভাবশালী। গত কয়েক মাস ধরে বসতভিটা জবর দখলের চেষ্টা করে আসছে। আমাদের ভিটা থেকে উচ্ছেদ করতে চায় তাঁরা।
এক মাস আগেও একবার দখলের চেষ্টা চালিয়েছে। এসময় বাঁধা দেওয়ায় কলেজ পড়ুয়া ছাত্রসহ চারজনকে কুপিয়ে জখম করেছে।

তিনি আরো বলেন,সমাজ প্রতিনিধিরা শালিসি বৈঠকে বসেছে। তাঁরা কাগজপত্র দেখাতে পারেনি। থানায়ও বৈঠক হয়েছে। সেখানেও তাঁরা উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়।

মঙলবার সকালে কাইসার,হেলাল ও বেলালের নেতৃত্বে ২০-৩০ জনের ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বসতভিটায় হানা দেয়। এসময় আমাদের বাড়িতে অবরুদ্ধ করে তাঁরা ব্যাপক তান্ডব চালায়। দুটি স্কেবেটর গাড়ি এনে মাটি কেটে বসতভিটা গুঁড়িয়ে দেয়। টিনের ঘেরাবেড়া দিয়ে জবর দখল করে নেয়। প্রায় একশোটি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। পুকুর থেকে মাছ লুট করেছে। একটি স্থাপনাও নির্মাণ করেছে। পুলিশের জরুরী সেবা (৯৯৯) কল দিলে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।

এসময় হামিদা বেগম (৪৮) নামের আরেক মহিলা অভিযোগ করে বলেন,কাইসার গং এলাকার প্রভাবশালী। কেউ তাদের বিরুদ্ধে টু শব্দ করেনা। আমাদের ওপর জুলুম করা হয়েছে। আমরা তাদের অত্যাচারে দিশাহারা। এখন স্বামী সন্তানদের প্রতিনিয়ত মেরে ফেরার হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শফিউল আলমের মেয়ে তসলিমা বেগম,পুত্রবধু রোজিনা আক্তার।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হেলাল উদ্দিন বলেন, আমাদের কিছু জায়গা আছে সেখানে। তবে ঘটনায় আমি ছিলাম না। আমি ছিলাম স্কুলে। তবে জায়গা নিয়ে বিভিন্ন বৈঠক হয়েছে। জমির পরিমাপ করেছে। কাগজে জায়গা পেলেও তাঁরা ছেড়ে দিচ্ছেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost