1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

চকরিয়ায় সিএনজি অটোরিকশা থামিয়ে ছিনতাই গ্রেফতার ৩, লুন্ঠিত ৫ মোবাইল উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ বার

স্টাফ রিপোর্টার:
চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারী চক্রটি গাড়ির যাত্রীদের জিন্মি করে লুটে নিয়েছে নগদ ৪৫ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন ও বেশকিছু মালামাল।
শুক্রবার রাত দশটার দিকে চকরিয়া জনতামার্কেট বাঘগুজারা সড়কের কোনাখালী পুরুইত্যাখালী এলাকায় ঘটেছে এ ঘটনা।

এ ঘটনায় চকরিয়া উপজেলার মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশের একটি টিম কোনাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার লায়েক উদ্দিনের সহায়তায় উপজেলার ইলিশিয়া ও কোনাখালী এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে ছিনতাই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার মেহেদী হাসান (৩২), তারেকুল ইসলাম (২০) ও সম্রাট (২৬)। তাদের মধ্যে সম্রাট কোনাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার লায়েক উদ্দিনের ছোট ভাই।

ছিনতাইয়ের শিকার সিএনজি গাড়ির যাত্রী চট্টগ্রামের বাশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের মেম্বার সেহেল ইকবাল বলেন , শুক্রবার রাতে তিনিসহ বাশখালী উপজেলার বাসিন্দা মাছের পোনা ব্যবসায়ী আমান উল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ, রুবেল, আবদুল মজিদ চকরিয়া জনতামার্কেট থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলাম।

ওইসময় সিএনজি গাড়িটি রাত আনুমানিক দশটার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকায় পৌছালে ছিনতাইকারী চক্র গাড়িটি থামিয়ে আমাদের (যাত্রী) স্বর্বস্ব লুটে নেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ভুক্তভোগীদের অভিযোগের আলোকে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান অভিযান তৎপরতা জোরদার করেন। রোববার রাতে অভিযান চালিয়ে ছিনতাই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে লুন্ডিত পাঁচটি মোবাইল ও বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় গাড়ির যাত্রী বাশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের মেম্বার সেহেল ইকবাল বাদি হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন। গতকাল বিকালে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost