1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় স্ত্রীর বিরুদ্ধে প্রবাসী স্বামীর মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৮ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পালানো স্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগে কোর্টে মামলা করল স্বামী। সাবেক প্রেমিককে নিয়ে লাপাত্তা ওই নারী দু’মাস ধরে আত্মগোপনে আছে। নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান দ্রব্যাদিসহ প্রায় ৭ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় তার সাবেক বয়ফ্রেন্ডকে নিয়ে পালানোর অভিযোগে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর স্বামী সাধারন ডায়েরী রুজু করেন। যার নং ২৬৫/২৩। এ দিকে নিখোঁজ থাকা প্রবাসীর স্ত্রীকে নিয়ে পৃথক দুটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ হয়েছে। মেয়ের পিতার বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া হোছাইনাবাদ এলাকায়।

সুত্র জানায়, পেকুয়া উপজেলার শিলখালীর হোছাইনাবাদ এলাকার ছিদ্দিক আহমদের মেয়ে শিফা জন্নাত মুন্নীর বিয়ে হয়েছে চলতি বছরের শুরুর দিকে। চকরিয়ার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়াপাড়ার মৃত আকবর আহমদের পুত্র ওসমান গণি ও শিফা জন্নাত ছুন্নির বিয়ে হয়। ওসমান সৌদি আরবে থাকেন। দেশে এসে বিয়ে হয়েছে। শিফা জন্নাত ছুন্নি ৬ মাসের অন্ত:স্বত্তা। এ দিকে চলতি বছরের ২৩ মে প্রবাসী ওসমানের স্ত্রী ছুন্নি স্বামীর সংসার থেকে লাপাত্তা হন। এরপর থেকে অনেকবার তাকে সংসারে ফেরানোর চেষ্টা করা হয়।
ওসমান জানান, আমি প্রবাস থেকে এসে ছুন্নিকে বিবাহ করেছি। বিয়ের পর থেকে তার গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। বিয়ের পূর্বে ছুন্নি একজনের সাথে মন দেয়া নেয়া করতো। বিষয়টি আমরা জানতাম না। সে দিন আমার অনুপস্থিতিতে বাড়ি থেকে সন্ধ্যার দিকে সে পালিয়ে যায়। এরপর ছুন্নি শিলখালীতে ছিল। পরকীয়ার সম্পর্কের বিষয়টি আমি তেমন মনে করেনি। সে আসবে বলছিল। পরবর্তীতে জেনেছি ছুন্নি তার পূর্বের প্রেমিকের সাথে লাপাত্তা হয়েছে। সে চলে আসার সময় আমার বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ ৪ লক্ষ টাকা নিয়ে চলে যায়। ছুন্নি একা নয়, তার মা-বাবাও আমার সাথে ছলনা করেছে। জিডিতে আমি এদের সবাইকে অভিযুক্ত করেছি।
শিলখালী ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য জাফর আলম জানান, মেয়ের পিতার বাড়ি আমার ওয়ার্ডে। বিএমচর থেকে সে পালিয়ে এসেছে এ খবর আমাকে জানানো হয়েছে। কয়েকদিন আগে ওই মেয়ের পিতার বাড়িতে একটি ছেলেকে নিয়ে হট্টগোল দেখেছি। বিএমচর ইউপির সাবেক নারী সদস্য জোসনা আক্তার জানান, ওসমানের স্ত্রী ছুন্নি আরেক ছেলেকে নিয়ে পালিয়েছে। আমরা নিশ্চিত হয়েছি ওই ছেলেকে নাকি ছুন্নি বিয়ে করেছে। ওসমানের বড় ভাই শফিউল আলম বলেন, এ হচ্ছে তাদের কুঅভ্যাস। ছুন্নির বড়বোনকে নিয়েও এমন করেছে। এ পরিস্থিতির জন্য আমি তার পিতা-মাতাকে দায়ী করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost