স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় মহসিন ভুট্টো নামে সাবেক এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৬ সেপ্টম্বর বুধবার সকাল সাড়ে ৬টায় স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে মাতামুহুরী নদীর চকরিয়া পৌরশহরের মৌলভীর চর অংশ থেকে উদ্ধার করা হয় মরদেহটি। মহসিন ভুট্টু (৫০) চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে এবং চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর চাচাতো ভাই।
নিহত সেনা সদস্যের বড়ভাই বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭ এক ব্যক্তির ফোন পেয়ে আমার ভাই মহসিন ভুট্টো বাড়ি থেকে বের হলে সারারাত ফিরেনি, সকালে লোকজনের কাছ থেকে জানতে পারি তার লাশ নদীতে ভাসছে, তিনি দাবী করেন, এটা স্বাভাবিক মৃত্যূ নয়, এটা পরিকল্পিত হত্যা। তিনি এ ঘনার সঠিক তদন্ত দাবী করছি।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী জানান, মহসিন ভুট্টু সম্পর্কে আমার চাচাতো ভাই হয়, সে সেনাবাহিনীর সাবেক সদস্য ছিল। বেশ কয়েক বছর আগে চাকুরি থেকে অবসর নেয়। প্রতিবেশীর সাথে জমিজমার বিরোধ রয়েছে বলে জানা আছে। ধারনা করা হচ্ছে প্রতিপক্ষরাই তাকে পিটিয়ে হত্যা করে নিকটস্থ নদীতে ফেলে দিয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
Leave a Reply