1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

রাজনীতি ছেড়ে দেবো, তবে এসব আর সহ্য করবো না: শামীম ওসমান

  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭০ বার

‘আমরা শেখ হাসিনার কর্মী বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। ওরা সামনে থেকে যদি ১০ হাজারও আসে আওয়ামী লীগের একটা কর্মীই যথেষ্ট। কিন্তু তারা সামনে থেকে না এসে আওয়ামী লীগের অফিসে বোমা হামলা করে আমার ২০টা ছেলেকে মেরে ফেললো।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ২নং রেলগেট এলাকায় জনসমাবেশে উপস্থিত থেকে ২০০১ সালের ১৯ জুন নারায়গঞ্জে বোমা হামলার প্রসঙ্গ টেনে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে আওয়ামী লীগের শক্তির জানান দিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শামীম ওসমান বলেন, অক্টোবর নাগাদ ওরা আমাদের মানচিত্রে আঘাত দেবে। ওরা ক্ষমতায় আসার জন্য নয়, দেশকে ধ্বংস করতে চায়। আমরা বাংলাদেশকে বাঁচাতে চাই। শেখ হাসিনা আমাদের স্বপ্ন। নারায়ণগঞ্জে যেভাবে আমাদের নেত্রীকে গালাগাল করা হচ্ছে সেটা আর সহ্য করা হবে না। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবো, তবে এসব আর সহ্য করবো না।

তিনি আরও বলেন, আমাদের যারা মেরেছে, ১৪ বছর হলো কাউকে ফুলের টোকা দেই নাই। আমাদের দলের ভেতরে ঘাঁপটি মেরে থাকা কারও কারও ওপর ভরসা করে এসব অরাজকতা করবেন সেগুলোও মেনে নেওয়া হবে না।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সেক্রেটারি খোকন সাহা ও বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জেআইএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost