1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

চট্টগ্রামে অপহৃত শিক্ষার্থী ঢাকা থেকে উদ্ধার: অপহরণকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামে অপহৃত এক শিক্ষার্থীকে ১৪ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।
একই সাথে গ্রেফতার করা হয়েছে তিন অপহরণকারী। ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে ভিকটিম উদ্ধার ও একাধিক আসামীকে গ্রেফতার করে তাদেরকে সন্ধ্যায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় এনে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামিরা হলো, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৫নং ওয়ার্ডের মাস্টার গোলাম সোবহানের বাড়ির রফিক উদ্দীনের ছেলে রাকিবুল ইসলাম(১৯), রফিক উদ্দীনের স্ত্রী নাসিমা আক্তার (৩৭) ও লোহাগাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রিদোয়ান (২২)। মামলার বিবরণে প্রকাশ, গত ৫ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার নন্দনকানন গোলাপ সিং লেন থেকে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারী মহিলা কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। এ বিষয়ে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরী করেন শিক্ষার্থীর চাচা জান এ আলম । পরবর্তীতে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামিরা অপহরণ করে নিয়ে গেছে মর্মে জানতে পেরে শিক্ষার্থীর বাবা সাতকানিয়া উপজেলার দক্ষিণ রুপ কানিয়া নয়াপাড়া এলাকার হাশেমের পুত্র আব্বাস উদ্দিন ১১ সেপ্টেম্বর একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-১৯, তারিখ -১১/৯/২০২৩ ইং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তোফাজ্জল হোছাইন বলেন, আমি মামলাটির তদন্তভার পেয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করি। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার তেজগাঁও থানার কারওয়ান বাজার গ্র্যান্ড হোটেল থেকে সোমবার সকালে ভিকটিমকে উদ্ধার ও এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেফতার করে সন্ধ্যায় চট্টগ্রামে নিয়ে আসি। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost