বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), চকরিয়া উপজেলা শাখার আওতাধীন কৈয়ারবিল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনাব সেলিম নেওয়াজ আজ দুপুর ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেয়ুন। আজ মাগরিবের নামাজের পর তার নামাজে যানাজা অনুষ্টিত হবে। তাঁর মৃত্যূতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-চকরিয়া পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিবৃতি দিয়েছেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এ এম ওমর আলী ও সাধারণ সম্পাদক মো: জকরিয়া। বিবৃতি দাতারা বলেন, বিএনপি নেতা সেলিম নেওয়াজের মৃত্যূতে জাতীয়তাবাদী পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুরণ সম্ভব নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
Leave a Reply