1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক পেশাদারিত্ব,শৃঙ্খলা ও দায়িত্ববোধই পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি:নাইক্ষ্যংছড়িতে পুলিশ সুপার সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, দুটি এস্কেভেটর বিকল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত

চুনতির ১৯ দিন ব্যাপী মাহফিল ২৭ সেপ্টম্বর শুরু : বাজেট ৪কোটি টাকা

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক সীরতুন্নবী (স.) মাহফিল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সীরত মাহফিলের স্থায়ী কার্যালয়ে লোহাগাড়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতোয়াল্লী কমিটির সভাপতি শাহযাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সীরতুন্নবী (সঃ) মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব যাহেদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, তোলাবায়ে সাবেকিন সাধারণ সম্পাদক অলিউদ্দিন মোহাম্মদ, মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মু. ইবনে দিনার নাজাত, চুনতি সমাজ কল্যাণ সম্পাদক মিনহাজুল আবরার , কশশাফুল হক শেহজাদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজি আরিফুল ইসলাম, । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য এবাদুর রহমান, জুলফিকার আবরার, কাজী আরিফুল ইসলাম, সাদুর রহমান, মোহাম্মদ আলম, খালেদ দেওয়ান, মো. আব্দুল মান্নান প্রমুখ। মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার মুহাম্মদ নাজাত বলেন, এবারের মাহফিলের বাজেট ৪ কোটি ৫০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন। ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান তিনি। এই পবিত্র ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিদের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে দেশ ও জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। জানা যায়, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম ব্যাপক প্রচারের লক্ষ্যে রসুল (স.)-এর শানে এ মাহফিল ১৯৭২ খিস্টাব্দে প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৫৩তম সীরতুন্নবী (স.) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর উদ্বোধন এবং ১৫ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost