1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চকরিয়ায় বেপরোয়া বাস চাপায় দুই কলেজ ছাত্র হত

  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ বার

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যার ইউপির বার আউলিয়া নগর রাস্তার মাথায় দ্রুতগামী যাত্রীবাহি বাস গাড়ির চাপায় দুই বন্ধু কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম ইনজামামউল আলম রাফি (২০) ও নাম মেহেরাব হোসেন অভি (২০)। মেহেরাব অভি বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানাগেছে। দু’জনই পরস্পর বন্ধু। তারা মোটর বাইক করে যাচ্ছিল হারবাং। ২৭ সেপ্টম্বর বুধবার দুপুর পৌনে ৩টার দিকে মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইনজামামউল আলম কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলম এর ছেলে। মেহেরাব হোসেন অভি লক্ষ্যারচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে। তারা দুই জনই বন্ধু এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দুপুর পৌনে তিনটার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিল। এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষনা করেন। অপর আহত মেহেবারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথে তিনিও মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দিদারুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। নিহত কলেজ ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost