এ এম ওমর আলী: আরব আমিরাতের দুবাইতে শ্রমিকের কাজ করতে যাওয়া কক্সবাজারের চকরিয়ার এক যুবকের আকস্মিক মৃত্যূ হয়েছে। ২৭ সেপ্টম্বর বুধবার বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টায় আজমান খলিফা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায় ওই যুবক। ওই যুবকের নাম আবদুল হালিম (২৫)। সে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদেক গ্রামের দুই নম্বর ওয়ার্ডের ফিরোজ আহমদের ছেলে।
তার বড়ভাই আবদুল হামিদ জানায়, তার নিকটতম ছোটভাই আবদুল হালিম গত ৬ সেপ্টম্বর পরিবারের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি আনতে শ্রমিকের কাজ করতে পাড়ি জমায় আরব আমিরাতের দুবাই। (বুধবার) সকালে হঠাৎ করে খবর আসে ছোট ভাই গুম থেকে উঠছেনা। পরে লোকজন ওখানে অবস্থানরত এলাকার লোকজন তাকে নিকটস্থ একটি হাপাতালে ভর্তি করে। বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত জ্ঞান ফিরেনি। প্রায় সাড়ে ১২ টায় খবর আসে ছোট ভাই আবদুল হালিম না ফেরার দেশে চলে গেছে। তার মৃত্যূতে একটি পরিবারের স্বপ্নের মৃত্যূ হলো।
হতভাগ্য জন্মদাতা পিতা ফিরেজ আহমদ কান্না বিজড়িত কন্ঠে বলেন, পরিবারের হাল ধরতে সহায়-সম্পদ বিক্রি করে বিদেশ পাটিয়েছি। অর্থের পরিবর্তে এখন সন্তানের লাশের অপেক্ষায় আছি। অন্যদিকে বড়ভাই আবদুল হামিদ আরও বলেন, ভাইয়ের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
Leave a Reply