1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি সিএনজিতে অভিনব কৌশলে গাঁজাসহ বিজিবির হাতে এক ব্যক্তি আটক রামুর গর্জনিয়া জেনারেল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা

পেকুয়ায় বন্য হাতির আক্রমনে বাক প্রতিবন্ধীর মৃত্যূ

  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমনে আব্দুর রহমান প্রকাশ বোরহান উদ্দিন (৩৭) নামের এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের কেরণছড়ি বড় ছনখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বোরহান কেরণছড়ী এলাকার মো. শাহ্ আলমের ছেলে।

স্থানীয়রা বলেন, বোরহান উদ্দিন সকালে দুর্গম পাহাড়ের কেরণছড়ির বড় ছনখোলা এলাকায় লাকড়ি কুড়াতে গেলে বন্য হাতির কবলে পড়ে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।পথচারীরা দুপুরে তার মৃতদেহ দেখতে পায়। তখন তার বাড়িতে খবর দেয় এবং তার মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় এম ইউপি আব্দুল হক জানান,বোরহান উদ্দীন একজন বাক প্রতিবন্ধী। সে সকালে বড় ছনখোলা এলাকায় শুকনো লাকড়ি কুড়াতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহতের পিতা শাহ আলম জানান, বুধবার সকালে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে পাহাড়ে লাকড়ি কুড়াতে যায়। দুপুর দেড়টার দিকে খবর পাই আমার ছেলে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে।

টইটং বিট কর্মকর্তা মো.জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বোরহান উদ্দিন এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় তাঁর লাশ দাফনের অনুমতি দিই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost