1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

চট্টগ্রামের রোড মার্চ সফল করতে কক্সবাজার জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্টিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫ বার

প্রেস বিজ্ঞপ্তি: বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপির নেতৃত্বে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম মুখি রোড মার্চ সফল করার লক্ষে কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতি ও প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম বিভাগ) এড সৈয়দ আহমদ উজ্জল।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল আলম টিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির আলী, সহ-সভাপতি নেজাম উদ্দিন, সহ-সভাপতি ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক সোহেল, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আজমগীর, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এ এম ওমর আলী, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আবদুল কাইয়ুম, চকরিয়া পৌর যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান, কক্সবাজার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার জসিম উদ্দিন, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুল সিকদার, মহেশখালী উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা কামাল, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, কুতুবদিয়া উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ূন কবির, টেকনাফ পৌর যুবদলের আহবায়ক আব্দুল শুক্কুর, রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল আলম প্রমুখ।
প্রস্তুুতি সভা শেষে জেলা যুবদলের সভাপতি এডঃ সৈয়দ আহমদ উজ্জ্বলের পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রস্তুুতি সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন জেলা যুবদলের সহ- ক্রিড়া সম্পাদক নাছির উদ্দিন। উক্ত প্রস্তুুতি সভায় জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost