1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

লোহাগাড়ায় সংবাদ প্রকাশের জেরে এলাকাবাসীর মানবন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৬৭৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় বীর মুক্তিযোদ্ধা সন্তান আ.স.ম দিদারুল আলমের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদকে ঘিরে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
৩ অক্টোবর সকাল ১১ টায় পুটিবিলা ইউনিয়নের এম.চরহাট এলাকায় স্থানীয় ওয়ার্ডে অনুষ্ঠিত এলাকাবাসী পৃথক ব্যানারে অনুষ্টিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন সহ দুই শতাধিক স্থানীয় লোক অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত নিউজটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
এসময় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, “আমার পুত্র দিদার দীর্ঘদিন যাবৎ অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং বর্তমানে বাড়িতে অবস্থান করছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ ও জাতির কাছে আমার ও আমার পরিবারের একটি ঐতিহাসিক ভূমিকা আছে। একটি কুচক্রী মহল দ্বারা আমাদের সামাজিক মান ক্ষুণ্ন করতে আমার পুত্রের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।” তিনি ক্ষোভের সাথে আরও বলেন, “স্থানীয় কিছু রাজনৈতিক প্রতিহিংসাকারী ব্যক্তি অন্যজনের মাটি কাটা ও পাচারের বিষয়টি সংবাদ প্রতিনিধিকে ম্যানেজ করে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost