1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি সিএনজিতে অভিনব কৌশলে গাঁজাসহ বিজিবির হাতে এক ব্যক্তি আটক রামুর গর্জনিয়া জেনারেল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা

লোহাগাড়ায় চোরাইকৃত সিএনজি ২৪ঘন্টার মধ্যে উদ্ধার : ৩ চোর আটক

  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া থেকে চোরাইকৃত সিএনজি (অটো-রিক্সা) বাঁশখালি থেকে উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
৩ অক্টোবর বিকেল ৪টার দিকে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে চুনতি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ(আইসি) এসআই জালাল উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে বাঁশখালি উপজেলার রামদাশ মুন্সীর হাট এলাকা থেকে তিন চোর সহ চোরাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।
আটককৃত চোরেরা হল উপজেলার চরম্বা দীঘির পাড় এলাকার মৃত বুজরুশ মিয়ার পুত্র শাহাদত হোসেন(২৯), পদুয়া ইউনিয়নের ধলিবিলা এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র মোরশেদ (২৪) এবং ধলিবিলা আমির হোসেনের পুত্র রাসেল(২৬)।
থানা সুত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের নারাকুল এলাকার মৃত ফৌজুল কবিরের পুত্র আবুল কাসেম (৫৩) সিএনজি নিয়ে চুনতি সীরাতুন্নবী (সঃ) মাহফিলে যাত্রী নিয়ে আসেন। সিএনজি রেখে মাহফিলে ঢুকলে চোরেরা তার সিএনজি চুরি করে নিয়ে যায়। তাৎক্ষণিত সিএনজি চালক লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলামকে অবহিত করেন। দ্রুত সিএনজি উদ্ধার করার জন্য অভিযান শুরু করেন। ২৪ঘন্টার মধ্যে মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাঁশখালি রামদাশ মুন্সীর হাট এলাকা থেকে সিএনজিসহ তিনচোরকে আটক করেন।
লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, গতকাল রাতে সিএনজি চালক আবুল কাসেম সিএনজি নিয়ে চুনতি সীরাতুন্নবী (সঃ) মাহফিলে ঢুকলে মুহুর্তের মধ্যে চোরেরা তার সিএনজি চুরি করে নিয়ে যায়। তাৎক্ষণিত বিষয়টি আমাকে অবহিত করলে দ্রুত সিএনজি উদ্ধার করার জন্য অভিযান শুরু করি। ২৪ঘন্টার মধ্যে ৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাঁশখালি রামদাশ মুন্সীর হাট এলাকা থেকে সিএনজিসহ তিনচোরকে আটক করেন। আটককৃত চোরদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost