1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সীরতুন্নবী মাহফিলের ৮ম দিবসের বক্তারা: দেশের উন্নয়ন ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সব ধরনের নেশাদ্রব্যই নিষিদ্ধ করুন

  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২২৮ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

৪ অক্টোবর ২০২৩ বুধবার যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৮ম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। লোহাগাড়া কলাউজান শাহ রশিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু বকর এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পিয়ারুল ইসলাম। “বিসমিল্লাহ শরীফের ফযিলত” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া হাজি শরিয়ত উল্লাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাজেদুল কাদের, “দো’আর গুরুত্ব ও দো’আর আদাব বর্ণনা” বিষয়ে আলোচনা করেন সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, “বর্তমান সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার সম্পর্কে ইসলামের দিক-নির্দেশনা” বিষয়ে আলোচনা করেন দোহাজারি আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল মারুফ, “মদ-জুয়া ও নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে ইসলামের বিধান” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম ইখওয়ানুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আইয়ুব আলী আনসারী। বক্তারা বলেন, মদ মানুষের বিবেক বুদ্ধি বিদুরিত করে। মাদকাসক্ত ব্যাক্তি বিশ্রী ও অশ্লীল কথা বলে। মাঝে মধ্যে গালাগালি করে আল্লাহ, আল্লাহর রাসূল ও ইসলাম ধর্মকে। আবার অনেক সময় অভিশাপ দেয় পিতা মাতা, স্ত্রী ও আত্মীয়স্বজনকে। মদ মানুষের অর্থ সম্পদ বিনষ্ট করার পাশাপাশি নষ্ট করে দেয় মানব দেহকে। এটি দেহকে দূর্বলতার এমন একটি পর্যায়ে নিয়ে যায় যে, এর রোগ প্রতিরোধ ক্ষমতার বিলুপ্ত হয়ে এতে সৃষ্টি হয় অনেক রোগের। মদ ও মাদক দ্রব্য আঘাত হানে হৃদযন্ত্র, ফুসফুস, পেট, অন্ত্র, কিডনি ও মস্তিষ্কে। মাদকাসক্ত ব্যাক্তি বাস্তবতা বিবর্জিত কল্পনার জগতে বিচরণ করে, নিজকে মনে করে বীর বহাদুর, মহারাজ ও দানবীর। কিন্তু বাস্তবতার এক পর্যায়ে সে হয়ে যায় মোরগের চাইতেও দূর্বল, কুৎসিত ঝগড়াটের চাইতেও দুষ্ট, গাধার চাইতেও নির্বোধ এবং শুকরের চাইতেও নোংরা। দেশের উন্নয়ন ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য সব ধরনের নেশাদ্রব্যই নিষিদ্ধ করুন। কালামে পাক থেকে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম, এইচ.এস.এম দিদারুল ইসলাম, ক্বারী মুহাম্মদ সাদেক জমির। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মাহদী হাসান সাবিত, কফিল উদ্দিন মাহমুদ, হিজবুল্লাহ আজম মুহাম্মদ আবরার, আহসান উল্লাহ আমিন। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, এম. মাহাবুবুল হক, মাওলানা অলিউদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার, আলহাজ্ব কফিল উদ্দিন, ডাক্তার খালেদ দেওয়ান, মাওলানা আব্দুল মান্নান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost