1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

লোহাগাড়ায় ইউপি সদস্য নাছিরের অবৈধভাবে বালু উত্তোলনঃ স্যালু মেশিন জব্দ করলেন প্রশাসন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের
নাওঘাটা এলাকায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে হাঙ্গর খাল থেকে স্যালু মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছিল ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দীন।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিনি অবৈধভাবে বিভিন্ন স্পট থেকে বালু উত্তোলন করে আসছে মেম্বার নাছির। সরজমিন পরিদর্শনকালে দেখা যায় ৪০ হাজার টাকার বিনিময়ে স্থানীয় ধুপি পাড়া জৈনক এক ব্যক্তির একটা জায়গা ভরাট করার অর্ডার নেন তিনি। ওঠা শেষ করে পাশ্ববর্তী আরেক স্পটে বালুর স্তপ করার চেষ্টা করেন তিনি। তার এসব অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। গতকাল সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি সহ ভূমি অফিসের একটি টিম। ওই সময় বালু উত্তোলনে জড়িত কাউকে না পেয়ে বালু উত্তোলনের সরঞ্জাম গুলো ধ্বংস করে স্যালু মেশিনটি জব্দ করা হয়।
অভিযুক্ত ইউপি সদস্য নাছির উদ্দীন বালু উত্তোলনের বিষয়টি শিকার করে বলেন, ধুপি পাড়া এলাকার রাস্তা উন্নয়নের জন্য আশপাশে বালু না পাওয়ায় তিনি সামান্য বালু উত্তোলন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান,
এ সংক্রান্ত খবর পেয়েছি। ইজারা বিহীন বালু উত্তোলন করা যাবে না। ভূমি অফিসের লোকজন গিয়েছিল,
স্পটে কাউকে পাওয়া যায়নি। তবে, মেশিন জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মেম্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost