1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

লোহাগাড়ায় জাতীয় শিক্ষক দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৭৯৮ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

“বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন” লোহাগাড়া উপজেলা শাখা কতৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া উপজেলার পাবলিক হলে ৫ই অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টায় অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক মোহাম্মদ আহসান হাবিবের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন’র লোহাগাড়া উপজেলার শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) জনাব শরীফ উল্যাহ বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তোমাদের মধ্যেই (শিক্ষার্থীদের উদ্দেশ্যে) সুশিক্ষিত এবং ভাল মানুষ হয়ে আগামী ২০৪১ সালে বাংলাদেশের বিভিন্ন জেলার ভাল জায়গায় বসে নেতৃত্ব দিতে পারবে। এবং মাদ্রাসার ছাত্রদের ভিন্ন চোখে দেখবেননা। মাদ্রাসার ছাত্ররাও বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ভাল পোস্টে আসিন আছেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুন লায়েলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি জনাব মোহাম্মদ আলী, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক আজাদ, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস, চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, লোহাগাড়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল শুক্কুর, সহকারী শিক্ষক নাছির উদ্দীন, মোহাম্মদ আলী, গোপাল কান্তি বড়ুয়া ও সাইফুদ্দিন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ উল্যাহ, নবাগত সহকারী কমিশনার( ভুমি) নাজমুন লায়েলী, চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ রাশেদুল ইসলামকে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost