1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

লোহাগাড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নাজমুন লায়েল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৪০ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

লোহাগাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন নাজমুন লায়েল। গত মঙ্গলবার যোগদান করে দায়িত্বভার গ্রহন কেরন।
গতকাল ৪ অক্টোবর (বুধবার) সকালে কার্যদিবস শুরু করেন। এর আগে তিনি পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলী করা হয়। কয়েক সপ্তাহ ধরে লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদটি শূণ্য অবস্থায় ছিল। তিনি যোগদান করায় এই বিভাগের কাজের গতি বেগবান হবে বলে অভিজ্ঞ মহল ধারনা করছে।
৩৭ তম বিসিএস প্রশাসনে ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়া নাজমুন লায়েল এর গ্রামের বাড়ি লক্ষিপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও ইডেন কলেজ থেকে ফিজিক্স বিভাগে অনার্স ও মার্স্টাস শেষ করেন। সাংসারীক জীবনে তিনি ১ কন্যা সন্তানের জননী।
লোহাগাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল বলেন, জনগনের সেবা দেওয়ার জন্য আমার অফিস সবার জন্য খোলা থাকবে। ভূমি অফিসের সেবা নিতে এসে কেউ যাতে হয়রানি না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সর্বোপরি এখানকার ভূমি বিভাগকে দুর্নীতি মুক্ত রেখে ভূমি সেবা মানুুুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সে ক্ষেত্রে সবার সহযোগীতা একান্তকাম্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost