গত ৪ অক্টোবর অনলাইন পোর্টাল “আপন বাংলা নিউজ ডট কম-এ প্রকাশিত চকরিয়ায় ভরণপোষণ না দিয়ে উল্টো মায়ের সম্পত্তি দখল, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ” সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্র মুলক। মুলতঃ উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চৌঁয়ারফাড়ি এলাকায় আমার পিতা মনির আহমেদ (মনু ড্রাইভার) ৬ রুম বিশিষ্ট দোকান ঘর রয়েছে। পিতা মৃত্যুর আগে তার মা লায়লা বেগমকে চৌঁয়ারফাড়ি স্টেশনে অবস্থিত তার মালিকানাধীন সম্পত্তি (মার্কেট)থেকে একটি দোকান ঘর নন জুডিসিয়াল স্টাম্পের মাধ্যমে দানপত্র করে দেন। উক্ত দোকান ঘরটি আমার বড় ভাই জসিম উদ্দিন স্থানীয় ঈদমনি এলাকার নুরুল আমিনকে লাগিয়ত করে। নুরুল আমিন কিছু দিন দোকানে ব্যবসা করার পর তার দোকানে ব্যবসা করার সুযোগ না থাকার কারণে দোকানটি ফেরত দিতে চাইলে জসিম উদ্দিনকে দেওয়া লাগিয়তের টাকা ফেরত দিতে অপরাগতা প্রকাশ করে। নুরুল আমিন দোকানটি অন্য জনকে লাগিয়ত করার খবর শুনে আমি বেলাল উদ্দিন দোকান ঘরটি নুরুল আমিনের কাছ থেকে তার ভাই জসিম উদ্দিনের চুক্তির স্টাম্প মুলে দোকান ঘরটি চুক্তি করে নিয়ে ব্যবসা শুরু করি।
প্রতিমাসে মা’কে ভাড়া পরিশোধ করি ভাই জসিম উদ্দিনের মাধ্যমে। মা’কে ভাই জসিম উদ্দিন সঠিক ভাবে ভাড়ার টাকা না দিয়ে উল্টো আমার বিরুদ্ধে অপারাপর ভাই ও আমার পূর্বশত্রুদের নিয়ে মিথ্যা অপপ্রচার, বিচার বানিজ্যে মেতে উঠে। আমি বৈধভাবে দোকান ঘর ভাড়া নিয়ে ভাড়া পরিশোধ করে ব্যবসা করতেছি। আমি কোন অবৈধ
ভাবে দখলে নেই। এমনকি ভাই জসিম উদ্দিন গং আমার পিতার অন্যান্য দোকান ঘর গুলো ভাড়া দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করে যাচ্ছে। আমার অংশের ভাড়ার টাকা চাওয়ার কারণে আমার বিরুদ্ধে এ হয়রানি করেছে।
প্রকাশিত সংবাদে যেসব সালিশী কথা বলা হয়েছে তাহা ভাই জসিম উদ্দিন গং তাদের সালিশ না মেনে হযরানীর উদ্দেশ্যে উল্টো থানা পর্যন্ত পাঠায় তার মাকে। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিকার দাবি করছি।
প্রতিবাদকারী
বেলাল উদ্দিন
পিতা – মরহুম মনির আহমদ ড্রাইভার
৯ নং ওয়াড,
পশ্চিম বড় ভেওলা, চকরিয়া, কক্সবাজার।
Leave a Reply