1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

টেকনাফ শাহপরীর দ্বীপে মহিলা মেম্বারের ভাইকে অপহরণ করে ব্যাপক মারধর ও চুরিকাঘাত

  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ শাহপরীর দ্বীপে মহিলা মেম্বারের ভাই মাহমুদুর রহমানকে অপহরণ করে মাঝের পাড়ার একটি বাড়িতে নিয়ে গিয়ে ব্যাপক মারধর ও চুরিকাঘাত করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।

৭ অক্টোবর (শুক্রবার) রাত ১১ টার সময় এ ঘটনা ঘটে। টেকনাফ শাহপরীর দ্বীপে মহিলা মেম্বারের ভাইকে মাঝের পাড়ার আবদু সালামের ছেলে রহিম উল্লাহ, রশিদ আহমদের ছেলে মোহাম্মদ ফারুক, বশির আহম্মদের ছেলে জামাল,মোহাম্মদ শরিফ,নাগু মিয়ার ছেলে নেজাম উদ্দিন সহ আরো কয়েকজন মিলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে গিয়ে ব্যাপক মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তার সাথে থাকা নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নেয়।সে আত্ম চিৎকার করলে এলাকাবাসী তাদের বাড়ির লোকজন ও বোনকে খবর পাঠান।

উক্ত ঘটনার খবর পেয়ে তার বোন মহিলা মেম্বারসহ এলাকাবাসী গিয়ে উক্ত বাড়ি থেকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ডাক্তাররা কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।

উক্ত ঘটনার বিষয়ে তার বোন মহিলা মেম্বার জানান, আমার ভাইকে মাঝের পাড়ার চিহ্নিত সন্ত্রাসী ও অপহরণকারীরা একটি বাড়িতে নিয়ে গিয়ে ব্যাপক মারধর ও ছুরি মেরে গুরুতর আহত করে।

আমি শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার উক্ত সন্ত্রাসী ও অপহরনকারীদের কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠু বিচার দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost