তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
হাইওয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ও আরকান সড়কে বিশৃঙ্খলা রোধের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ পটিয়া হা্ইওয়ে থানার আয়োজনে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়। গত ০৭ অক্টোবর (শনিবার) বিকালে থানা হলরুমে বিভিন্ন সেক্টরের সড়ক পরিবহনের নেতাকর্মীদেরকে নির্দেশনামূলক প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম হাইওয়ে সার্কেল পিপিএম নাসিম খাঁন। পটিয়া হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ, স্নেহাংশ বিকাশ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ পরিবহন সেক্টরে বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় সভায় আলোচিত সমস্যাগুলো নিরসনের জন্য আশ্বস্থ করেন চট্টগ্রাম সার্কেল।
পরবর্তীতে থানার সকল অফিসার ও ফোর্সদের বিশেষ রোলকলের মাধ্যমে হাইওয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অতিরিক্ত আইজিপি ও পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওন বিশেষ নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply