1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক পেশাদারিত্ব,শৃঙ্খলা ও দায়িত্ববোধই পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি:নাইক্ষ্যংছড়িতে পুলিশ সুপার সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, দুটি এস্কেভেটর বিকল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত

চকরিয়া পৌরশহরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দুই ঘন্টার ব্যবধানে ফের দখল

  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৮৭ বার

এইচ এম রুহুল কাদের:
কক্সবাজারের চকরিয়া পৌরশহরকে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার (৯অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা যত্রতত্র সিএনজি-টমটম গাড়ি স্ট্যান্ডসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

চকরিয়া থানা রাস্তার মাথা সড়ক দিয়ে অভিযান শুরু করেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ।

এতে থানা রাস্তার মাথা থেকে মাতামুহুরি ব্রিজ পর্যন্ত মহাসড়কের দুই পাশ,ওয়াপদা সড়ক,বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের অবৈধভাবে গড়ে উঠা ভ্রাম্যমান দোকান,ফলের দোকান, সিএনজি-টমটম গাড়ি স্টেশনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানের পর ঘটনাস্থল ঘুরে দেখা যায়, অভিযানকালে ফুটপাত পুরোপুরি হকারশূন্য হয়ে গেলেও ঘণ্টা দুয়েক পরই সে ফুটপাত পুনর্দখল হয়ে পড়েছে। আগের মতোই ফুটপাতের হাঁটাচলার জায়গা চলে যাচ্ছে হকারদের দখলে।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া পৌর শহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল হয়ে যাওয়ায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আধা কিলোমিটার সড়ক যেতে ৩০মিনিট থেকে এক ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। হাসপাতালে  মুমূর্ষু রোগী ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী যেতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন,
  অবৈধ দখলদারদের স্বেচ্ছায় দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে পূর্বে প্রচারণা চালনো হয়েছিল । কিন্তু তারা মাইকিং করে সরে যাওয়ার অনুরোধকে গুরুত্ব দেয়নি,ফলে আমরা উচ্ছেদ অভিযান পরিচালিত করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost