1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় জয়নাল হত্যা মামলার আসামীকে কুপিয়ে ও গুলি করে হত্যা, পা কেটে নিল দুবৃর্ত্তরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৬৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে
এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে জয়নাল হত্যা মামলার আসামি আবু ছৈয়দ (৪০) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ সময় তার পা কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।

মঙলবার (১০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছৈয়দ একই এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। অন্য আহতেরা হলেন, আবু ছৈয়দের স্ত্রী বুলবুল আক্তার (৩৪), তাঁর সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) খোকন (৪০), একই এলাকার আবদুল মজিদের স্ত্রী শাকিলা (৩৩) ও ছেলে এনাম (১৭)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় আবু ছৈয়দকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথিমধ্যে মারা যায় আবু ছৈয়দ।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, আফজালিয়া পাড়ার আনোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন ও কামাল হোসেনের ছেলে জয়নাল আবেদীন জনু।

আবু ছৈয়দের শ্বাশুড়ি মোবারেকা বেগম বলেন, আবু ছৈয়দ চিংড়ি ঘের থেকে দুপুরে খাবার খেতে তাঁর বাড়িতে আসে। সে আমার বাড়িতে আসার খবর পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। বিকেলের দিকে বাড়িতে হানা দেয় তাঁরা। এ সময় আনোয়ার হোসেন, নুরুল ইসলামের ছেলে নেজাম উদ্দিন, নুর মুহাম্মদের ছেলে ইউনুস, আনিস, মৃত নুরুন্নবীর ছেলে আনসার, ছোটন, আমির হোসেন, শাহাব উদ্দিন, শাহাব উদ্দিনের ছেলে তৈয়ব, ছিদ্দিক আহমদের ছেলে আরকান, কামাল হোসেনের ছেলে জয়নাল আবেদীন ওরফে জনু, আনোয়ার হোসেনের ছেলে গিয়াস উদ্দিন ওরফে সোনা মিয়াসহ ১৫-২০ জনের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে সে খাটের নিচে ঢুকে পড়ে। সেখান থেকে তাকে টানা হ্যাঁচড়া করে বের করে হাত-পা চেপে ধরে কুপিয়ে ডান পা শরীর থেকে আলাদা করে ফেলে। এসময় কাটা পা নিয়ে যায় সন্ত্রাসীরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost