1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

লোহাগাড়ায় নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ বন্ধ করলো এসিল্যান্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বার

তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মিরিখিল এলাকায় রাজাখালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর পেয়ে ভূমি অফিসের লোকজন পাঠিয়ে নির্মাণাধীন কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল লায়েল।

গতকাল (১৫ অক্টোবর) বিকেলে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রশিদ এবং চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করে দেন।

জানা যায়, প্রাচীন রাজারখাল চুনতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দুপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। হঠাৎ করে গত ১২ অক্টোবর খালের মাঝখানে মাটি দিয়ে ভরাট করে খালের উপর পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন একটি মহল। এতে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে এলাকার বাসিন্দা ও চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশসহ এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। ইউএনও শরীফ উল্যাহ বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কে নির্দেশ দেন। তাৎক্ষণিক এসিল্যান্ড উক্ত কাজ বন্ধ করতে কানুনগো মিজানুর রশিদ এবং চুনতি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিসকে পাঠালে তারা সেখানে লাল পতাকা টাঙিয়ে কাজ বন্ধ করে দেন।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুল লায়েল জানান, উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিরিখিল এলাকায় রাজাখালের উপর ফরিদুল আলম একটি স্থাপনা নির্মাণ করে দখল করছিল। স্থানীয় এলাকাবাসীরা বিষয়টি অবগত করলে জনস্বার্থে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost