1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ার মগনামায় মৎস্যজীবিলীগের কমিটি গঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪০২ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের মগনামা ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। মৎস্যজীবিলীগ পেকুয়া উপজেলা শাখা ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৭ অক্টোবর (মঙ্গলবার) মগনামা মুহুরীপাড়া বাজারে বাংলাদেশ আ’লীগ মগনামা ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগ সভাপতি মুহাম্মদ খাইরুল এনাম। বক্তব্য রাখেন মগনামার ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইউনুছ চৌধুরী, গত ইউপি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী নাজেম উদ্দিন, যুবলীগ মগনামার সভাপতি রুকন উদ্দিন প্রমুখ।
যুবনেতা ও মৎস্যজীবিলীগের ইউনিয়ন কমিটির আহবায়ক নুরুচ্ছফার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক নুরুল আমিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন উপজেলা মৎস্যজীবিলীগ পেকুয়ার সভাপতি সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন মিয়াজি। মুখ্য আলোচক ছিলেন উপজেলা মৎস্যজীবিলীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল শিব্বির।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি (অব:) সার্জেন্ট মোহাম্মদ হোসেন। ওই দিন বিকেলে মগনামা ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে ইউনিয়ন মৎস্যজীবিলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে নুরুচ্ছফাকে আহবায়ক, নুরুল আমিনকে যুগ্ম আহবায়ক করা হয়। এ ছাড়া যুবনেতা দিদারুল ইসলাম, ইমাম হোসাইন বাচ্চু, ফজলুল করিম মিয়া, মো: নজরুল ইসলাম, মোহাম্মদ রিপনকে যুগ্ম আহবায়ক করা হয়। কমিটির সদস্যবৃন্দরা হলেন- মোহাম্মদ নাজেম উদ্দিন, মোহাম্মদ নাজু, মো: শফি আলম, আবদুল কুদ্দুস রানা, আবদুল হান্নান প্রকাশ হনু, মফিজুর রহমান, মোহাম্মদ আমানুল্লাহ, মো: মিজান, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ডায়মন্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost