1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করলো উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের গৌড়স্থান, গজারিয়া দিঘীর পূর্বে এলাকায় পাকা সড়কস্থ সরকারি খাস জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযানে প্রায় ০.৪০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক কোটি টাকা।
একইদিনে পুটিবিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড় গৌড়স্থান, সিকদার পাড়া নামক এলাকায় ০.২০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
১৭ অক্টোবর সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কানুনগো, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস,লোহাগাড়া থানার এসআই নয়ন, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইকবালসহ আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, উপজেলার পুটিবিলা গৌড়স্থান গজালিয়া দিঘীর পুর্ব পার্শ্বে এলাকায় সরকারি খাস জায়গা দোকান ঘর নির্মাণ করায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ স্যারের নির্দেশে উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত করে প্রায় ০.৪০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা এবং একই ইউনিয়নে সিকদার পাড়া নামক এলাকায় ০.২০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। সরকারি খাস জমিতে বিধি বহির্ভূতভাবে যারা ঘর ও স্থাপনা নির্মাণ করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost