1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার

বিজন কুমার বিশ্বাস:
চকরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ মোহনায় মুহম্মদ শাহীন ইমরান, জেলা প্রশাসক কক্সবাজার এর সভাপতিত্বে, চকরিয়া উপজেলা এসিল্যান্ড মোঃ রাহাত উজ জামান এর উপস্থাপনায় আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৩ উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাফর আলম, বিএ (অর্নআস) এমএ, সংসদ সদস্য, চকরিয়া-পেকুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার, আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা চেয়ারম্যান, চকরিয়া , জেপি দেওয়ান, ইউএনও, চকরিয়া, আলমগীর চৌধুরী, মেয়র, চকরিয়া পৌরসভা, জাবেদ মাহমুদ, ওসি চকরিয়া থানা, তপন দাশ, সভাপতি, চকরিয়া পূজা উদযাপন পরিষদ, চকরিয়া উপজেলার সকল ইউপি চেয়ারম্যান গন সহ পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জেপি দেওয়ান।
প্রধান অতিথি বক্তব্যের শুরুতে পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং বলেন কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তা শক্ত হাতে দমন করা হবে বলে আশ্বাস দেন, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম থাকবো।
কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)
পুলিশ সুপার বলেন, ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস রয়েছে, কক্সবাজার জেলাও তার ব্যতিক্রম নয়। সামনের সময়গুলোতে কক্সবাজার জেলায় যেন সম্প্রীতির বন্ধন ছিন্ন না হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ অহেতুক “গুজব” ছড়াতে না পারে তার ব্যাপারে সকলকে সতর্ক থাকা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং পূজা উদযাপন পরিষদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost