1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

দেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যের মাঝে অশুভ শক্তি ছাড় পাবেনা:পূজামন্ডপ পরিদর্শনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ পিপিএম। শনিবার (২১ অক্টোবর) রাত দশটায় উপজেলার পশ্চিম আমিরাবাদ মঙ্গলনগর ও শুকছড়ি কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যের মাঝে কোনো কালো ছায়া, অশুভ শক্তি স্থান পাবে না। পূজা উদযাপনে পুলিশি সহযোগিতা অতিতেও ছিলো এবং বর্তমানেও অব্যাহত আছে। যদি নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তাদের খোঁজে বের করে দমন করার সক্ষমতা পুলিশের আছে। একইসাথে তিনি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের জন্য সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া লোহাগাড়ার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা নিবাস দাশ সাগর, সভাপতি রিটন দাশ, সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost