জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
শত বছর পুরোনো মন্দিরটিতে এই প্রথম সরেজমিন আসলেন খোঁজ-খবরও নিলেন ককসবাজারের কোন জেলা প্রশাসক ও এসপি। যাতে আকাশ ছোঁয়া খুশি হলেন এই মন্দিরের পূজারীরাও।
রোববার ( ২২ অক্টোবর) সন্ধ্যায় ককসবাজার জেলার দূর্গম কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব তিতারপাড়া সার্ব জনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: শাহী
শাহী ইমরান বলেন,সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা উৎস চলছে দেশব্যাপী। ককসবাজার
জেলাতেও এ উৎসব চলছে মহাধুমধামে।
তিনি পুরো জেলার সব মন্দিরের খোঁজ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় গর্জনিয়া-কচ্ছপিয়ায় এসে পূজারীদের খোঁজ নেয়া। তিনি এখানে এসে জেনেছেনপরিবেশ খুবই ভালো।যদিও এলাকাটি অতি দুর্গম।
তিনি আরো বলেন,ধর্ম যার যার উৎসব সবার। এ উৎসবে সকলের সহযোগীতা দরকার। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী
নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। কঠোর
নিরাপত্তা বলয়ে এ দূর্গোৎসব পালনে প্রশাসন সব ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বিগ্নে
এ উৎসব পালন করতে তিনি পূজারীদের
আশ্বস্থ করেন। এ সময়।
তার সফর সঙ্গি হিসেবে ছিলেন, জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুল ইসলাম,রামু থানার অফিসার ইনচার্জ মো: তাহের দেওয়ান,কচ্ছপিয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো: ইসমাঈল নোমান, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো: সাইফুল ইসলাম প্রমূখ
Leave a Reply