পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় স্বামী-স্ত্রী দম্পতিকে প্রাণনাশ চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। একদল দুবৃর্ত্তরা দিনমজুরের বসতবাড়িতে হানা দেয়। এ সময় দেশীয় তৈরী ধারালো দা, কিরিচ নিয়ে দিনমজুর ও তার স্ত্রীকে প্রাণনাশ চেষ্টা চালায়। প্রাণভয়ে ওই দম্পতি দ্রæত ঘরের ভেতরে সটকে পড়ে। দুবৃর্ত্তরা ওই দম্পতিকে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। এক পর্যায়ে বসতভিটায় রোপিত ফলজ,অফলজ বৃক্ষসহ বিপুল গাছ গাছালি কেটে সাবাড় করে। রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা নন্দীরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বসতভিটার জায়গা নিয়ে নন্দীরপাড়ায় শামশুল আলমের পুত্র নুরুল কাদের ও প্রতিবেশী মৃত আবদুল খালেকের পুত্র বাদশা মিয়ার মধ্যে বিরোধ চলছিল। নুরুল কাদের ২০০০ সালের দিকে পৃথক দুটি দলিলমূলে ৭ শতক জায়গা খরিদ করেন। পরবর্তীতে ওই জায়গা জমাভাগ খতিয়ান সৃজিত হয়। এ দিকে বসতভিটার ৭ শতক জায়গা নিয়ে বাদশা মিয়া গংদের লোলুপ দৃষ্টি পড়ে। জবর দখল কুমানসে বাদশা মিয়াসহ তার অনুগত লোকজন দফায় দফায় নুরুল কাদেরের বসতভিটায় হানা দেয়। চলতি বছর প্রায় চারদফা জবর দখল প্রচেষ্টা চালানো হয়েছে। গত কয়েকদিন আগে গভীর রাতে একদল দুবৃর্ত্তরা নুরুল কাদেরের বাড়িতে অনুপ্রবেশ করে। এ সময় তারা দাহ্য পদার্থ নিয়ে বাড়িটি পুঁড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালায়। এমনকি বসতবাড়ির টিনের ঘেরা কেটে ফেলে। নুরুল কাদের ও তার স্ত্রী নার্গিস আক্তার পুলিশের “ত্রিপল নাইনে” ফোন করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার দিন বিকেলে ১৫/২০ জনের দুবৃর্ত্তরা ফের তান্ডব চালায়। তারা বসতবাড়ির আংশিক অংশ গুড়িয়ে দেয়। এমনকি গাছপালা কেটে সাবাড় করে। এ ব্যাপারে নুরুল কাদেরের স্ত্রী নার্গিস আক্তার জানান, আমি ও আমার স্বামী নিরাপত্তা হুমকিতে আছি। আমার একটা মেয়ে ১৩ মাস বয়সী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমার স্বামী দিনমজুর। এখান থেকে উচ্ছেদ পাঁয়তারা করছে। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply