1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

চকরিয়ায় সিএনজি চালককে পিটিয়ে হত্যায় আটক আরো ১

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার

অলি উল্লাহ রনি, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের
পহরচাঁদায় সিএনজি চালককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সাইদুল ইসলাম রুবেল (৩৫) নামের আরো এক যুবককে আটক করেছে হারবাং ফাঁড়ি পুলিশ। ধৃত যুবক বরইতলী পহরচাঁদা ৮নং ওয়ার্ড হাফালিয়াকাটা এলাকার আব্দুর রহমানের ছেলে। ইতিপূর্বে সাহাব মিয়ার ছেলে আব্দুর রহমান নামের ১নং আসামী গ্রেফতার করেছিল পুলিশ।

নিহত সিএনজি চালক মো. আরমান গত ৯ জুলাই উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় হত্যাকান্ডের শিকার হয়।

বৃহস্পতিবার (২৭অক্টোবর) রাত ৩টায় হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক এস আই মোঃ আবদুল আজিজ শেখের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রসঙ্গত: চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসা ও সড়কের পাশে গত ১০জুলাই সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদেহের ছবিটি প্রকাশ পেলে পরে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়। সুত্র ও পরিবারের পক্ষ থেকে জানা যায়, মৃত ব্যক্তির নাম মোঃ আরমান (২৩)। সে পেশায় একজন সিএনজি চালক।৷ সে চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়ার বাসিন্দা মোঃ জকরিয়ার ছেলে।

নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, ৮জুলাই (শনিবার) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আরমানকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আমার ভাইকে পিটিয়ে হত্যা করে লাশ রশি দিয়ে বেঁধে সড়কে ফেলে দেওয়া হয়েছিলো।

পরে, ১০ জুলাই (সোমবার) সকাল ৭টার দিকে বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোল চত্বর এলাকা থেকে আরমানের লাশ উদ্ধার করে পুলিশ চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে এসে ময়না তদন্ত করে দাফন করেন। আমরা আমার ভাইয়ের হত্যাকারীদের সঠিক তদন্তপূর্বক বিচার দাবী করছি।
এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করেন। যার চকরিয়া থানার মামলা নং ২১/৩২৭ তারিখ ১০ জুলাই ২০২৩ ইংরেজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost