1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি সিএনজিতে অভিনব কৌশলে গাঁজাসহ বিজিবির হাতে এক ব্যক্তি আটক রামুর গর্জনিয়া জেনারেল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা

হামুনের আঘাতে কক্সবাজার জেলায় ৪২ হাজার ৯৫৯ বাড়িঘর বিধ্বস্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২২৩ বার

বিজন কুমার বিশ্বাস:

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার জেলার নয়টি উপজেলার ৭১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৪২ হাজার ৯৫৯টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা ৫ হাজার ১০৫টি। আংশিক বিধ্বস্ত হয়েছে ৩২ হাজার ৭৪৯টি বাড়ি। এতে জেলার ৪ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের তথ্য মতে, বাড়িঘর ছাড়াও হামুনের তাণ্ডবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন।
জেলার বিভিন্ন উপজেলায় পল্লী বিদ্যুতের ৩৫৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, বিকল হয়েছে ২৩টি ট্রান্সফরমার। এছাড়া ৪৯৬টি স্থানে তার ছিঁড়ে গেছে, প্রায় ৮০০টি স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এছাড়া প্রতিবেদন লেখা পর্যন্ত কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, কক্সবাজার সদর উপজেলা বিদ্যৎবিহীন ছিল। ফলে এসব এলাকায় মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, দ্রুত বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ চালু করা। এ দুটি সেবা খাত বন্ধ থাকায় অফিসিয়াল কার্যক্রম এবং মানুষের দৈনন্দিন কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এ সংকট থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost