পেকুয়া প্রতিনিধি;
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে-দুঃখে আপনাদের পাশে আছে,আপনারাও আগামী নির্বাচনে শেখ হাসিনার পাশে থাকুন। ভবিষ্যতে আপনাদের জীবন উন্নত করে দেবে। এদেশকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। কক্সবাজারের পেকুয়ার টইটংয় ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন,চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।
শুক্রবার(২৭ অক্টোবর) বিকাল ৩ টায় টইটং ইউনিয়ন পরিষদের মাঠে চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব আবদুল আলীমের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় এমপি জাফর আলম আরো বলেন, আপনারা শেখ হাসিনাকে সরকার প্রধান হিসাবে নির্বাচিত করেছিলেন বলেই আজ আপনাদের মাঝে বিধবা ভাতা,বয়ষ্ক ভাতা,মাতৃকালীন ভাতা,গর্ভবতী ভাতা,ভিজিডি,ভিজিএফ ও ছাত্র-ছাত্রীদেরকে উপ-বৃত্তিসহ নানান ভাতা উপহার দিয়ে আপনাদের পাশে রয়েছেন। আগামী নির্বাচনে আপনারা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠান এদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিন। আপনাদের জীবনমান আরো পাল্টিয়ে দেবে। সম্প্রতি ঘূর্ণিঝড় “হামুন” এর তান্ডবে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ঢেউটিন ও নগদ টাকা দ্রুত সময়ে আপনাদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি সাংসদ জাফর আলমের এসব বক্তব্যকে উপস্থিত ৮ হাজারের অধিক নারী-পূরুষ মুহুর্মুহু করতালী ও স্লোগানের মাধ্যমে সমর্থন জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ,সাধারণ সম্পাদক আবুল কাশেম,টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার কামাল,জেলা পরিষদ সদস্য এইচ এম শওকত ও এমপি পুত্র ছাত্রলীগনেতা তানভীর আহনদ ছিদ্দিকী তুহিন।
এসময় উপস্থিত ছিলেন, উজানটিয়া ইঘনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম, আওয়ামী লীগনেতা কবির আহমদ,যুবলীগনেতা শওকত ওছমান দুলাল, ইউপি সদস্য ফয়সাল আকবর, আবদুল জলিল,মৌলানা আবদুল হক,মনজুর আলম,আবছার, আবুল কালাম, রুকন, মহিলা সদস্যা দিলুয়ারা,রোজিনা আকতার ও আয়েশা বেগম প্রমূখ।
Leave a Reply