1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে টেকনাফে মিয়ানমার প্রতিনিধিদল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার

বিজন কুমার বিশ্বাস:
প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করতে মিয়ানমারের একটি প্রতিনিধিদল কক্সবাজারের টেকনাফে এসেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের ৩৪ সদস্যের এ প্রতিনিধিদল রাখাইন স্টেটের মংডু টাউনশিপ থেকে স্পিডবোটে করে টেকনাফের ট্রানজিট ঘাটে এসে পৌঁছায়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমারের রাখাইন স্টেটের ইমিগ্রেশন বিভাগের এ প্রতিনিধিদলে সেদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন।
প্রত্যাবাসনের জন্য পাইলট প্রকল্পের অধীনে দুই হাজার ৮০ জন রোহিঙ্গার তালিকা করা হয়েছে। তাদের মধ্যে ১শ পরিবার প্রধানের সঙ্গে মিয়ানমারের এই প্রতিনিধিদল কথা বলবেন।
সকাল থেকে প্রতিনিধিদল টেকনাফ সড়ক ও জলপথ বিভাগের রেস্ট হাউজ মিলনায়তনে রোহিঙ্গাদের পরিবার প্রধানদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। প্রতিনিধিদল রাখাইন স্টেটে সেদেশের সরকার কর্তৃক ইতোমধ্যে প্রত্যাবাসনের জন্য যেসব কার্যক্রম সম্পন্ন করেছে এবং মডেল ভিলেজ নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে তার একটি ভিডিও চিত্র রোহিঙ্গাদের দেখাবেন।
আরআরআরসি কার্যালয় সূত্রে জানা গেছে, চীনের মধ্যস্থতায় এ বছরের শুরুতে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা হয়। গত মে মাসে প্রত্যাবাসনের জন্য কথা বলতে মিয়ানমার সরকারের প্রতিনিধিদল টেকনাফে আসে। এ নিয়ে তৃতীয় দফায় প্রতিনিধিদলের সফর।
এর আগে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধিদল দুই দফা টেকনাফে এসে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মিয়ানমারে নিজেদের বসতভিটা দেখতে মে মাসে ২০ সদস্যের রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল রাখাইন স্টেট পরিদর্শন করে গিয়েছিলেন। প্রতিনিধিদলটি মিয়ানমার থেকে ফিরে স্বাধীনভাবে চলাফেরা ও নাগরিক অধিকার নিশ্চিতসহ বেশ কিছু দাবি তুলে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের কয়েকটি শর্ত মেনে নেওয়ার পর প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা হয়। সব ঠিক থাকলে ডিসেম্বর মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা করছেন সংশ্লিষ্টরা। প্রত্যাবাসনকে কেন্দ্র করে টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাঁচটি ট্রানজিট ক্যাম্প নির্মাণ কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost