নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা-মাঝেফাঁড়ি সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) থেকে ছিটকে পড়ে মিনি ট্রাক (ডাম্পার) গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যূ হয়েছে। নিহত মহিলার নুরে জান্নাত ঝিনুক (৩০)।
৩অক্টোবর শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ পুলেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরে জান্নাত ঝিনুক উপজেলার সাহারববিল ইউনিয়নের বাটাখালী এলাকার মো: কামাল উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, নিহত নুরে জান্নাতের বাপের বাড়ির নিকটে সম্পর্কে এক আত্মীয় অসুস্থ হওয়ায় তাকে দেখতে অক্টোরিক্সা যোগে সাহারবিল এলাকা থেকে তাঁর শাশুড়ী, ছেলে ও মেয়েসহ কাকারা পাহাড়তলীর উদ্দ্যেশে রওনা হন। কাকারা পুলেরছড়া এলাকায় পৌঁছালে নুরে জন্নাত অটোরিকশা থেকে ছিটকে পড়লে সামনের দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হন । এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply