1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

চকরিয়া-পেকুয়া আওয়ামী লীগে নতুন চমক সাবেক জজ আমিনুল

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ আমিনুল হক ব্যাপক গণসংযোগ মতবিনিময় সভা করেছেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ১ নভেম্বর সকালে কুতুবদিয়া শাহ আবদুল মালেক রা: দরবার শরীফে জেয়ারত করতে যান। সেখান থেকে ফিরে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিদের সাথে কুশল বিনিময় ও দোয়া চান। সাবেক জেলা ও দায়রা জজ আমিনুল হক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এদিন বমুবিলছড়ি, বরইতলী, শিলখালী, রাজাখালী ও হারবাং ইউনিয়ন পরিষদে যান। সেখানে চেয়ারম্যান ও মেম্বারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন জজ আমিনুল হক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ করে তৃণমূল মানুষের নজর কেড়েছেন তিনি। কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা পর থেকেই উপজেলার মানুষ দারুণ ভাবে উদ্বেলিত তাকে নিয়ে। জজ আমিনুল হক সদালাপী ও হাস্যোজ্জ্বল এবং একজন সাদা মনের মানুষ হিসেবে উপজেলা মানুষের মাঝে স্থান করে নিয়েছেন। কথা বার্তা, চাল চলন, রাজনৈতিক দূর দর্শীতা, শিক্ষাগত যোগ্যতা, নম্র, ভদ্র ও ভালো গুণাবলির খ্যাতি রয়েছে। এছাড়াও চকরিয়া উপজেলায় একজন সৎ নিষ্ঠাবান বিচারক হিসেবে তিনি সকলের কাছে জনপ্রিয়। যেখানেই যাচ্ছেন সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও একজন ক্লিন ইমেজের ব্যক্তিত্ব হিসেবে তৃণমূল মানুষের কাছে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন।
জজ আমিনুল হক কুতুবদিয়া মাজার জেয়ারত শেষে পেকুয়া পৌছলে আওয়ামীলীগ ওয়াহিদুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্বাগত জানান। রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুলের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। এরআগে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান মনজুর কাদের স্বাগত জানান। পরে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজউদ্দিন মিরাজের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। একইভাবে বরইতলী ও খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথেও সাক্ষাত করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost