পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া থানার উদ্যোগে কমিউনিটি ডে-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত হয়।
”পুলিশই জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” শীর্ষক শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ ওমর হায়দার।
পেকুয়া থানার এস,আই শফিউল আলমের পরিচালনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ, কমিউনিটি পুলিশিং পেকুয়া উপজেলা শাখার সভাপতি চেয়ারম্যান তোফাজ্জল করিম, সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কবির। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন কমিউনিটি পুলিশিং টইটংয়ের সভাপতি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, সম্পাদক কামাল হোসাইন, রাজাখালীর সভাপতি সুজন চৌধুরী, সম্পাদক জহির উদ্দিন, উজানটিয়ার সভাপতি জিয়াবুল হক মেম্বার, সম্পাদক নাছির উদ্দিন, বারবাকিয়ার সভাপতি যুবলীগ সম্পাদক মোহাম্মদ বারেক, সম্পাদক এডভোকেট ওসমান গণি, পেকুয়া সদরের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সম্পাদক মোহাম্মদ শাহাদাত প্রমুখ।
ওই সময় কমিউনিটি পুলিশ প্রতিটি ইউনিয়নের সভাপতি, সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।
Leave a Reply