1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

টেকনাফে মাটির নিচে লুকায়িত ইয়াবার চালান উদ্ধার : স্ত্রী আটক,স্বামী পলাতক

  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৬ বার

আবদুর রহমান ইবনে আমিন,টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের পরীর দ্বীপ এলাকায় র‌্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে কারবারীর বসত বাড়ীর মাটির নিচে মজুদ করে রাখা ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
এসময় কারবারী পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। ধৃত নারী হচ্ছে সাবরাং ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ ক্যাম্পপাড়া এলাকার মাদক কারবারী আবু তাহেরের স্ত্রী অপি আক্তার(২৮) প্রকাশ হ্যাপি আক্তার।

৫ নভেম্বর (রবিবার) দুপুরের দিকে কক্সবাজার র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী প্রেস বার্তার মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী গত ৪ নভেম্বর(শনিবার) রাত ৭টার দিকে টেকনাফে দায়িত্বরত র‍্যাব-১৫ সদস্যরা ধৃত নারীর দেহ ও বসত বাড়ীর খাটের নিচে মাটি খুড়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ধৃত মহিলা ও তার স্বামী দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পাচার করে আনা মাদকের চালন সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মহিলা ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost