1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান ৪ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ‍্যংছড়ি:
পার্বত্য নাইক্ষ্যংছড়িতে ৪ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
এতে২ ইটভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর ২ ইটভাটার মালিক-কর্মচারি পালিয়ে যাওয়ার এদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ৯ নভেম্বর)
সকাল থেকে বিকেলে নাগাদ সময়ে।
সূত্র জানায়,উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নের অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি ইটভাটা তাদের কাজ শুরু করে। খবর পেয়ে নাইক্ষ‌্যংছড়ি উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তর
অভিযানে নামে। গত ১ মাসে আরো ২ বার অভিযান চালান তারা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার নেতৃত্বে অভিযানে নামে তারা। এ সময় ভ্রাম্যমান আদালত সোনাইছড়ি ইউনিয়নের এ এস, বি, ইট ভাটা ও ঘুমধুম ইউনিয়নের আমতলী বি এস বি ইটভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা করেন। তারা সরকারের অনুমতি না নিয়ে পাহাড় কেটে ও বালু উত্তোলন করে আইন ভঙ্গ করেছেন।
বাকী ২ ইটভাটা যথাক্রমে এ এফ ডি ইট ভাটা ও সাহাব উদ্দিনের ইট ভাটায় অভিযান পরিচালনা করার জন‍্য গেলেও তারা পালিয়ে যাওয়া কাউকেই ঘটনাস্থলে পাননি অভিযানিক দলটি।
নাইক্ষ‌্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা এ বিষয়ে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বেআইনিভাবে গড়া উঠা প্রতিটি ইট ভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলছে। এছাড়াও পাহাড় কাটা ও বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোরভাবে আইনি পদক্ষেপও গ্রহন করবেন।
তিনি আরো বলেন, পাহাড় কাটা ও নিষিদ্ধ এলাকায় ইট ভাটা গড়ে তোলার কারণে এ এফ ডি ইট ভাটা এবং সাহাব উদ্দিন ইট ভাটার বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা। তিনি বলেন,অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন,বান্দরবান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিন,নাইক্ষ্যংছড়ি থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক শাহ আলমসহ আনসার সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost