1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একমাত্র আওয়ামী লীগ সরকার‌ই পাশে আছেঃ জিয়াউল হক চৌধুরী বাবুল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪১৭ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একমাত্র আওয়ামী লীগ সরকার‌ই পাশে আছে, থাকবে। এবং বর্তমান সরকার স্কুল-কলেজে নতুন ভবন, মাদ্রাসায় নতুন ভবন দিয়েছেন। মানুষের চলাচলের সুবিধার্থে কালভার্ট, ফ্লাইওভার ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে।
গত ৮ই নভেম্বর বুধবার বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম গনি সম্রাট ও বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মোঃ ফারুক, যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান ছোবাহানসহ সকল জনপ্রতিনিধিগণ, মুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিকসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost