1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

লোহাগাড়ার নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ১৭ কর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৪৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া, চট্টগ্রাম:
লোহাগাড়ায় পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ এবং মোটরসাইকেলের গ্লাস ভাংচুরের ঘটনায় চরম্বা ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও যুবলীগ নেতা খানে আলম বাদী হয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মী ও ৬০-৭০ জন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৯ (১১) ২৩।
রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফতেহ্ আলী মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা, মোটরসাইকেলের গ্লাস ভাংচুরের ঘটনায় উক্ত মামলাটি দায়ের করা হয়।
সূত্রে জানা যায়, মামলায় লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ (প্রকাশ সাব্বির মেম্বার), সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম হোসাইন, দক্ষিণ জেলা মৎসজীবি দলের আহ্বায়ক জসিম উদ্দিন সহ ৩ জন ইউপি সদস্য, ১ জন পল্লী ডাক্তার, ২ জন শিক্ষক সহ এজহারনামীয় ১৭ জন সহ ৬০-৭০ জন অজ্ঞাত নামায় আসামীর করে উক্ত মামলা দায়ের করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত চক্র গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের ফতেহ্ আলী মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় এবং মোটরসাইকেল এর গ্লাস ভাংচুর চালায়, এই ঘটনায় চরম্বা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও যুবলীগ নেতা খানে আলম বাদী হয়ে এজহারনামীয় ১৭ জন সহ ৬০-৭০ জন অজ্ঞাত নামা আসামীর কথা উল্লেখ করে উক্ত মামলা দায়ের করেছেন, বিষয়টি তদন্তাধীন আছে তাই আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়, তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost