1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

বাইশারীতে বিজিবির জনসচেতনতা মুলক সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্ডার গার্ড বাংলাদেশ ১১ ব্যাটালিয়ান, (বিজিবি) এর উদ্যোগে জনসাধারণ কে নিয়ে এক জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ মাঠে এসভা অনুষ্ঠিত হয়। ১১ বিজিবির হাবিলদার খন্দকার লুৎফর রহমান এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।

এতে বক্তব্য রাখেন ১১ বিজিবির জোন জেসিও নায়েব সুবেদার মহিব উল্লাহ। তিনি বলেন ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাহল আহমেদ নোবেল এসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক আজকের এই জনসচেতনতা মুলক সভার আয়োজন করা হয়েছে।
বক্তব্যে তিনি বলেন ১১ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ অভ্যন্তরীন সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার জনসাধারণের শান্তি সম্প্রতি রক্ষায় নাইক্ষ্যংছড়ি জোন গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজকের জনসচেতনতা মুলক সভার আয়োজন। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী রাস্ট্র মায়ানমার থেকে অবৈধ পথে চোরাকারীরা গরু,সিগারেট, সুপারী, ইয়াবাসহ নানা পন্য আনছে ।
এসব অবৈধ পন্য যাতে দেশে প্রবেশ করতে না পারে সে দিকে লক্ষ রাখতে হবে। তিনি উপস্থিত সকলকে চোরাচালান দমনে ১১বিজিবিকে সহযোগিতা করার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার, পরিষদ সচিব মোঃ শাহজাহান, ইউপি সদস্য আবুতাহের,আনোয়ার সাদেক,আবুল হোসেন, বেলাল উদ্দিন, উবাচিং মার্মা, মহিলা মেম্বার নুর জাহান, সাবেকুন্নাহার প্রমুখ।
এছাড়া ও জন প্রতিনিধি, হেডম্যান, কারবারি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost