জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৯হাজার ৩শত ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১বিজিবি)।
রোববার (১৯ নভেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিজিবি’র অস্থায়ী চেকপোস্ট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিক কাউকে আটক করতে পারেনি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মো. সাহল আহমেদ নোবেল এসি,জানান,
সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র পাচার,অবৈধ কাঠ পাচার,ও পরিবহনসহ অন্যান্য যেকোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সীমান্তে এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে ১১ বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
Leave a Reply