তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক অ্যাওয়ার্ড-২৩ ভূষিত হয়েছেন বিমল কান্তি চাকমা। তিনি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে প্রধান সহকারী।
জানাযায়, শের-ই-বাংলা সাংস্কৃতিক জোট এর আয়োজনে গত ১৮ই নভেম্বর শনিবার বিকেলে রাজধানী ঢাকার বিজয়নগর, পুরানা পল্টনস্হ শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক এর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মময় জীবন শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
এতে দেশের বিভিন্ন খাত থেকে সরকারি-বেসরকারি স্ব-স্ব প্রতিষ্ঠানের ব্যক্তিদেরকে “শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক অ্যাওয়ার্ড-২৩” প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক এর দৌহিত্র এবং সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকার নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক মনোরঞ্জনকারী ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
Leave a Reply