পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে ক্ষমতাসীন দল আ’লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পেকুয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব একেএম মহিউদ্দিন বাবর (মুকুল)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক এ ছাত্রনেতা। ১৮ নভেম্বর তিনি রাজধানী ঢাকার আ’লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২০ নভেম্বর দিনের যে কোন সময়ে একেএম মহিউদ্দিন বাবর মনোনয়ন ফরম জমা দিবেন। এ দিকে পেকুয়ার ক্ষমতাসীন দল আ’লীগের সহ-সভাপতি একেএম মহিউদ্দিন বাবর (মুকুল) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী হওয়ার জন্য লবিং জোরদার করেন। তিনি পেকুয়ায় অত্যন্ত পরিচিত জন। স্কুল জীবন থেকে ছাত্ররাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগসহ আ’লীগের ভাতৃপ্রতীম সংগঠনে দায়িত্ব পালন করেন। বর্তমানে পেকুয়ায় আ’লীগের উপজেলা কমিটিতে সহ-সভাপতি পদে আসীন রয়েছেন। ১৯৮৪ সনের দিকে পেকুয়ায় ছাত্ররাজনীতিতে সরব ছিলেন। এরপর ১৯৯০ সালের দিকে চট্টগ্রাম সিটি কলেজ ও মহানগরে ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দেন। স্বেরাচারবিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতির রাজপথের অগ্রভাগে থেকে আপোষহীন ছাত্রনেতা ছিলেন। এরপর থেকে পেকুয়া ও চট্টগ্রাম শহরে আ’লীগের রাজনীতির জন্য মাঠ চষে বেড়ান। ১৯৮৮ সালের দিকে চকরিয়া ছাত্রলীগের সাংগঠনিক নেতা ছিলেন। একেএম মহিউদ্দিন মুকুলের পরিবারটি পেকুয়ায় বেশ সমাদৃত। তার পিতা মরহুম ছালেহ আহমদ প্রকাশ মধু মাঝি ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির উজ্জীবিত সৈনিক। জাতির জনক বঙ্গবন্ধৃকে অসম্ভব ভালবাসতেন। সেই সময় খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মুকুলের বাবা মধুমাঝিরা জোরদার বিরোধী সংগ্রাম করেন। এ পরিবারটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তার বড় ভাই এসএম গিয়াস উদ্দিন জেলা আ’লীগের প্রভাবশালী নেতা। পেকুয়ায়ও আ’লীগের অন্যতম কর্ণধার। একভাই ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক। ভাইদের মধ্যে সকলেই আ’লীগের রাজনীতির সাথে জড়িত। মুকুল একজন বড় মাপের ব্যবসায়ী। মুকুল এন্টারপ্রাইজ নামক চট্টগ্রাম শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। নির্মাণ খাত ও অবকাঠামো তৈরীতে তার প্রতিষ্ঠান থেকে যন্ত্রাংশ সরবরাহ করা হয়। এ প্রতিষ্ঠান থেকে পেকুয়ার ৫ শতাধিক উঠতি যুবককে কর্মসংস্থান দেওয়া হয়েছে। শ্রমখাতে মুকুলের প্রতিষ্ঠান সুনাম অর্জন করে। তিনি পেকুয়ায় বেশ কিছু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানেও দায়িত্ব পালন করছেন। মেহেরনামা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেকুয়া আশ্রাফুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটিতেও তিনি দায়িত্বে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী একেএম মহিউদ্দিন বাবর মুকুল। এ ব্যাপারে একেএম মহিউদ্দিন বাবর মুকুল বলেন, আমি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। গণমানুষের কল্যাণের জন্য আ’লীগ এ দেশে রাজনীতি করে। আমি অত্যন্ত গর্বিত এ দলের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পেরে। আ’লীগ এ দেশে স্বাধীনতা দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে নির্বাচন করবো। আর তিনি যে সিদ্ধান্ত দিবেন তা মাথা পেতে নেব। অন্য কাউকে মনোনয়ন দিলেও নৌকাকে জেতাতে মনে প্রাণে কাজ করবো।
Leave a Reply