1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

পেকুয়ায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর মামলা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের দুই কর্মীর উপর কথিত হামলার ঘটনায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে (২৫ নভেম্বর) উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মনজুর আলম বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী হয়েছেন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট। এছাড়া এজাহারে আসামী হয়েছেন বিএনপির আরও ২৪ নেতাকর্মী। অজ্ঞাতনামা আসামী হয়েছে ২০-৩০ জন।

মামলার এজাহারে বলা হয়েছে গত ২৩ নভেম্বর বিকেলে যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট বিএনপির নেতাকর্মীদের নিয়ে পেকুয়া বাজারে দেশীয় অস্ত্র নিয়ে বেআইনীভাবে জড়ো হন। সাড়ে চারটার দিকে চট্টগ্রাম থেকে মগনামার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দূরপাল্লার বাস সেখানে পৌঁছাতেই তা ভাঙচুর করে তাঁরা। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিতে আসে। এসময় আবুল কাশেম ও বদিউল নামের দুই আওয়ামী লীগ কর্মী আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায় বলে লিখিত এজাহারে দাবী করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, পেকুয়া বাজারে একটি বাস ও দুই ব্যক্তির উপর হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতা থানায় এজাহার জমা দেয়। পুলিশ তা তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এঘটনায় শুক্রবার রাতে ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost