1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

পেকুয়ায় সালাহ উদ্দিন সিআইপির সমর্থনে মিছিল ও মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় আ’লীগের মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদ সিআইপির সমর্থনে আনন্দ মিছিল বের করে ক্ষমতাসীন দল আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ সর্বস্তরের লোকজন। রবিবার (২৬ নভেম্বর) বিকেলে পেকুয়ায় পৃথক স্থানে মিছিল, সমাবেশ হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারÑ১ (চকরিয়া-পেকুয়া) আসনে ক্ষমতাসীন দল আ’লীগ প্রার্থী ঘোষণা করে। ওই দিন সারাদেশে আ’লীগের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়। চকরিয়া-পেকুয়া আসনে প্রার্থী হয়েছেন জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি। আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এ দিকে সালাহ উদ্দিন আহমদ সিআইপিকে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করার পর পরই পেকুয়ায় আনন্দ মিছিল বের করে। সালাহ উদ্দিন সিআইপিকে সমর্থন জানিয়ে তাৎক্ষণিক মিছিলে সরব হয় পেকুয়া। উপজেলার সদর ছাড়াও বিভিন্ন ইউনিয়নেও মিছিল সমাবেশ করে দলটির নেতা-কর্মীরা। ওই দিন বিকেলে সদর ইউনিয়ন আ’লীগ পেকুয়া বাজার থেকে মিছিল বের করে। সভাপতি এম,আজম খান ও সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোসাইনের নেতৃত্বে আনন্দ মিছিল সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আ’লীগ সদস্য এসএম গিয়াস উদ্দিন, সদরের সভাপতি এম,আজম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোসাইনের সঞ্চালনায় এ সময় দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা বক্তব্য দেন। পৃথক আরেকটি মিছিল চৌমুহনী থেকে বের করে। ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবকলীগের সদরের সভাপতি মোহাম্মদ ফোরকান, যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজমগীর ও তাঁতীলীগ পেকুয়ার সভাপতি জায়েদ মোর্শেদের নেতৃত্বে পৃথক মিছিল চৌমুহনী থেকে পেকুয়া বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ হয়। একইদিন সন্ধ্যার দিকে পূর্ব উজানটিয়া গোদারপাড়ে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এম, শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি গোদারপাড় থেকে সোনালী বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। একইদিন সন্ধ্যার দিকে মগনামায়ও আনন্দ মিছিল সড়ক প্রদক্ষিণ হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি খাইরুল এনামের নেতৃত্বে মিছিলটি বের হয়ে মুহুরীপাড়া বাজার, সাতঘরপাড়া স্টেশন, কাজী বাজার পর্যন্ত চলছিল। ওই দিন পূর্ব উজানটিয়া গোদারপাড়ে সালাহ উদ্দিন সিআইপিকে প্রার্থী করায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ বিলি করেন সাবেক চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম চৌধুরী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এম, শহিদুল ইসলাম চৌং বলেন, আ’লীগ নেতা-কর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। ক্লিন ইমেজের একজন প্রার্থীকে নৌকা দেয়ায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায়। একই দিন রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারেও প্রার্থী সিআইপির সমর্থনে মিছিল বের করে। রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের নেতৃত্বে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ মিছিলে অংশ নেন। এ দিকে পেকুয়া চৌমুহনী থেকে একটি বিশাল আনন্দ মিছিল পেকুয়ায় বনৌজা শেখ হাসিনা সড়কে প্রদক্ষিণ হয়। মিছিল শেষে পেকুয়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের সদরের সভাপতি ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান, যুবলীগ নেতা আজমগীর। এ সময় বক্তব্যে ইউপি সদস্য ফোরকান বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। নেত্রী আ’লীগ নেতা-কর্মীদের মনের ভাব বুঝতে সক্ষম ছিলেন বলে সালাহ উদ্দিন আহমদ সিআইপির মতো একজন ভাল নেতাকে এ আসনে মনোনয়ন দিয়েছেন। আমরা নেত্রীকে ধন্যবাদ জানাই। আামাদের মনোবল অত্যন্ত দৃঢ়। ইনআল্লাহ নৌকা বিপুল ভোটে নির্বাচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost