জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা ও ইউনিয়নের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করার করা হয়েছে।
শুক্রবার ১ডিসেম্বর বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে,
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, এর সভাপতিত্বে উপজেলার ৫ টি ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি,বান্দরবান জেলা আওয়ালীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, বান্দরবান জেলাপরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি ডা: সিরাজুল হকসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বিপুল ভোটে ৭ম বারের মত নির্বাচিত করতে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply